ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: অনলাইন কুইজের ৪র্থ পর্বের বিজয়ীদের নাম প্রকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 December, 2023, 2:50 PM

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: অনলাইন কুইজের ৪র্থ পর্বের বিজয়ীদের নাম প্রকাশ

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: অনলাইন কুইজের ৪র্থ পর্বের বিজয়ীদের নাম প্রকাশ

ঢাকা- বাংলাদেশ, ৪ ডিসেম্বর, ২০২৩: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ উপলক্ষ্যে কমপিউটার জগৎ এর আয়োজনে এবং গিগাবাইটের সৌজন্যে গত মাসের (নভেম্বর) ১৯ তারিখে শেষ হয়েছে ৪৫ দিনের অনলাইন কুইজ প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় আমাদের ক্রিকেটপ্রিয় পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা আপ্লুত।

প্রযুক্তি জগতের জনপ্রিয় ব্র্যান্ড গিগাবাইটের সৌজন্যে মোট ২৫ হাজার টাকার ৩৫টি আকর্ষণীয় নগদ অর্থ (ক্যাশ প্রাইজমানি) পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে। মোট ৪টি পর্বে অনুষ্ঠিত আমাদের এই কুইজ প্রতিযোগিতা শুরু হয় গত ৫ই অক্টোবর তারিখে (বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচ থেকে) এবং শেষ হয়েছে ১৯শে নভেম্বর বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন।

প্রথম ৩টি পর্বের বিজয়ীদের নাম ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং পুরস্কারের অর্থও তাদেরকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ, নগদ ইত্যাদির) মাধ্যমে প্রেরণ করা হয়েছে। এবার দেখে নেয়া যাক কুইজের ৪র্থ ও শেষ পর্বের বিজয়ী হলেন কারা। 

অনলাইন ক্রিকেট কুইজের ৪র্থ পর্বের ৫ জন বিজয়ীঃ 

১। চ্যাম্পিয়নঃ সাকিব উদ্দীন (ঢাকা)
২। ১ম রানার-আপঃ মাহির শাহরিয়ার (চাঁদপুর)
৩। ২য় রানার-আপঃ জাহেদুল ইসলাম (বরিশাল)
৪। ৩য় রানার-আপঃ মোঃ আল কাইয়ুম (বড়গুনা) 
৫। ৪র্থ রানার-আপঃ বিউটি আক্তার (নারায়ণগঞ্জ)

কুইজের ৪র্থ পর্বে মাত্র ৫ দিনে ৩১৯৮১ জন কুইজের প্রশোত্তর পেইজটি ভিজিট করেছেন এবং অংশ নিয়েছেন মোট ১৬৩৪৭ জন। অংশগ্রহণকারীদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ২০১ জন এবং তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে উপরে উল্লেখিত ৫ জন বিজয়ী নির্বাচন করা হয়েছে। প্রথম তিন পর্বের বিজয়ীদের মতো তাদেরকেও পুরস্কারের নির্ধারিত অর্থ অচিরেই পাঠিয়ে দেয়া হবে।

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে অনুষ্ঠিত ৪৫ দিনের এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় কুইজের প্রশ্নোত্তর পেইজ ৪টি ভিজিট করেছেন ১,০৭,৭৭৩ জন এবং কুইজের ৪টি পর্বে অংশ নিয়েছেন মোট ৩৫,৭৬৪ জন। তাদের মধ্যে মোট সঠিক উত্তরদাতার সংখ্যা ১৭৭৯, যাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩৫ জন বিজয়ী নির্বাচন করা হয়েছে। আর এই ৩৫ জন বিজয়ীকেই মোট ৩৫ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে।

অনলাইন ক্রিকেট কুইজে গিগাবাইটকে পার্টনার হিসেবে পেয়ে আমারা আনন্দিত। কমপিউটার জগৎ এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই বিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড গিগাবাইটকে।
আমাদের এই অনলাইন কুইজ প্রতিযোগিতাকে সফল করার পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের পাঠকদের। তাই কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো কমপিউটার জগৎ এর সকল পাঠকদের জন্য। 



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status