ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ক্রিকেটার নাসুমকে চড় মারার অভিযোগ, বিসিবিকে আইনি নোটিশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 4 December, 2023, 1:34 AM

ক্রিকেটার নাসুমকে চড় মারার অভিযোগ, বিসিবিকে আইনি নোটিশ

ক্রিকেটার নাসুমকে চড় মারার অভিযোগ, বিসিবিকে আইনি নোটিশ

বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ উঠে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। এই ঘটনার তদন্ত চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) ডাকযোগে ও ই-মেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশ অনুযায়ী, দোষ প্রমাণ হলে হাথুরুসিংহের বিরুদ্ধে বিসিবিকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।


এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন, 'বিশ্বকাপ চলাকালীন সময়ে ১২ অক্টোবর ভারতে অবস্থানকালে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরুসিংহে ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।' 

তিনি আরও বলেন, 'যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ তার আমরা বিসিবি'র সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয়।' 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status