|
কমলনগরে সমাজতান্ত্রিক দল বাসদ এর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মোঃ এমরান হোসেন,কমলনগর
|
![]() কমলনগরে সমাজতান্ত্রিক দল বাসদ এর ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন এ সময় লক্ষ্মীপুর জেলা বাসদের সভাপতি কমরেড এম এ মজিদের সভাপতিত্বে বক্তাগন বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।শ্রমিক শ্রেনীর সংগ্রাম ছাড়া কোন দেশ রাষ্ট ক্ষমতায় যেতে পারে না।পুজীবাদী,শোষক শ্রেনী ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এবং পুঁজীবাদী ব্যবস্হার পরিবর্তন করতে হবে। এ ছাড়া গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই জোরদার ও সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানানো হয়। এসময় তারা দ্রব্যমূল্যের উর্দগতির বিরুদ্ধে কথা বলেন এবং সাইবার এ্যাক্ট করে করে শ্রমিকের ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র রুখে দেওয়ার আহব্বান জানান বক্তারা, ০৩ ডিসেম্বর-২০২৩ (রবি)বার কমলনগর হাজির হাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিকাল ০৩ টায় বাসদের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কমরেড নিখিল দাস(সদস্য,কেন্দ্রীয় সম্পাদকমন্ডলী, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা সদস্য সচিব কমরেড এ্যাডঃ মিলন মন্ডল, কমলনগর উপজেলা কমিটির আহবায়ক কমরেড ইব্রাহীম খলিল ও বাসদের অন্যতম নেতা কমরেড দাউদ ইমতিয়াজ মাসুদ প্রমুখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
