ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রাম ৪ টি সংসদীয় আসনের ২৫ প্রার্থী বৈধ ১৪ প্রার্থী বাতিল
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 4 December, 2023, 1:16 AM

কুড়িগ্রাম ৪ টি সংসদীয় আসনের ২৫ প্রার্থী বৈধ ১৪ প্রার্থী বাতিল

কুড়িগ্রাম ৪ টি সংসদীয় আসনের ২৫ প্রার্থী বৈধ ১৪ প্রার্থী বাতিল

কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল ৩ ডিসেম্বর জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে মোট ৩৯  প্রার্থীর মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে ২৫ প্রার্থীর মনোনয়ন বৈধ এবং বাকী ১৪  প্রার্থীর প্রার্থীতা অবৈধ ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন,কুড়িগ্রাম -১ আসনে ৬ জন এর মধ্যে জাতীয় পার্টির একেএম মোস্তাফিজুর রহনান মোস্তাক,বাংলাদেশ তরিকত ফেডারেশনের কাজী মো: লতিফুল কবীর, ন্যাশনাল পিপলস পার্টির'র নুর মোহাম্মদ, বাংলাদেশ  আওয়ামিলীগের মো: আাসলাম হোসেন সওদাগর,জাকের পার্টির মো: আ: হাই,বাংলাদেশ সুপ্রিম পার্টির মো: মনিরুজ্জামান ভাসানী।

কুড়িগ্রাম - ২ আসনে ১১ প্রার্থীর মধ্যে বৈধ প্রার্থী হলেন জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ, ন্যাশনাল পিপলস্ পার্টির মো: আব্দুস ছালাম,বাংলাদেশ আওয়ামিলীগের মো: জাফর আলী,বাংলাদেশ ওয়াকার্স
 পার্টির মো: আব্দুল কুদ্দুস মিয়া,বাংলাদেশ কংগ্রেস পার্টির মো: মকবুল হোসেন,

কুড়িগ্রাম -৩ আসনের ৭ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীরই প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়,এরা হলেন জাতীয় পার্টির আব্দুস সোবহান,স্বতন্ত্র প্রার্থী ডা.  মো: আক্কাস আলী সরকার,তৃণমূল বিএনপির মো: আব্দুল বাতেন,ন্যাশনাল পিপলস্ পার্টির মো: মোসাদ্দেকুল আলম,জাকের পার্টির মো: সাহেব মিয়া,কৃষক শ্রমিক জনতালীগ পার্টির মো: হাবিবুর রহমান,বংলাদেশ আওয়ামীলীগের সৌমেন্দ্র প্রসাদ পান্ডে( গবা পান্ডে), এবং কুড়িগ্রাম - ৪ আসনে ১৪ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়।এরা হলেন,জাতীয় পার্টির একেএম সাইফুর রহমান,স্বতন্ত্র প্রার্থী মো: আবু হানিফ, বাংলাদেশ আওয়ামীলীগের মো: বিপ্লব হাসান,স্বতন্ত্র প্রার্থী মো: মজিবুর রহমান 
বঙ্গবাসী,জাতীয় পার্টি' র (জেপি) মো: রুহুল আমিন, স্বতন্ত্র প্রার্থী মো: সহিদুল ইসলাম লালু  এবং জাকের পার্টির মো: শাহ আলম সহ সর্বমোট ২৫ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়।এতে কুড়িগ্রাম জেলার ৪ টি সংসদীয় আসনের ১৪ প্রার্থীর প্রার্থীতা বাতিল ঘোষনা করা যাবে হয়।
জেলা নির্বাচন ও রিটার্নিং অফিস সুত্রে জানা যায়, যেসব প্রার্থীর কাগজপত্রের ত্রুটিজনিত কারণ রয়েছে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।তবে তাদের আগামীতে আপিল করার সুযোগ রয়েছে বলে জানানো হয়। এসময় পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন, গণমাধ্যমকর্মীসহ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রার্থী ও তাদের সমর্থকদের অনেকেই উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status