ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
হঠাৎ বিএনপি থেকে বিএনএম প্রার্থী হলেন মাওলানা মতিন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 December, 2023, 6:12 PM

হঠাৎ বিএনপি থেকে বিএনএম প্রার্থী হলেন মাওলানা মতিন

হঠাৎ বিএনপি থেকে বিএনএম প্রার্থী হলেন মাওলানা মতিন

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের নিকট তিনি মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সাথে দলের বেশকিছু নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মাওলানা আব্দুল মতিন জানান, মনোনয়নপত্র দাখিলের আগে বিএনপি থেকে পদত্যাগ করতে চাইলেও স্থানীয় বিএনপি নেতারা পদত্যাগ পত্র গ্রহণ করেননি। আর তাই পদত্যাগ করা সম্ভব হয়নি। অন্যদিকে বিএনএম মনোনয়ন দেয়ায় আসন্ন দ্বাদশ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছি।

তবে নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির অপর এক নেতা বলেন, তিনি এখনও (বৃহস্পতিবার পর্যন্ত) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আসীন রয়েছেন। অথচ শোনা যাচ্ছে, তিনি নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নামে একটি দলের মনোনয়ন নিয়ে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটির নিকট উপস্থাপন করে তাকে বহিষ্কারের দাবি জানানো হবে। 

প্রসঙ্গত: জেলা ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন ২০১১ সালে বিএনপির সমর্থনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ আব্দুল ওদুদ, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল, বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি'র মো. নাহিদ আহমেদ, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ) ডা. গোলাম রাব্বানী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত কামরুজ্জামান খাঁন ও জাকের পার্টি মনোনীত বাবলু হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status