|
শেরপুরের তিনটি আসনে মনোনয়ন জমা দিলেন ২২ জন প্রার্থী
মোঃ খোকন মিয়া,শেরপুর
|
![]() শেরপুরের তিনটি আসনে মনোনয়ন জমা দিলেন ২২ জন প্রার্থী জেলা রির্টানিং অফিস সূত্রে জানা যায়, শেরপুর-১ (সদর) আসনে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদের হুইপ আতিউর রহমান আতিক, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি ও জাতীয় পার্টির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন, জাকের পার্টি মনোনীত প্রার্থী আহসানুল হক আকন্দ, বিএনএম মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ আব্দুল্লাহ, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মুখলেছুর রহমান আকন্দ ও কৃষক শ্রমিক জনতা লীগ মনোনিত প্রার্থী বারেক বৈদেশী তৃণমূল বিএনপি মনোনিত প্রার্থী মো, ফারুক হোসেন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনিত প্রার্থী আবুল কালাম আজাদ। শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদের উপনেতা ও সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, তৃণমূল বিএনপি মনোনিত প্রার্থী জাহেদুল রশিদ শ্যামল , জাসদ মনোনীত প্রার্থী লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাঈদ। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ আব্দুলাহেল ওয়ারেজ নাঈম, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মরহুম এমএ বারীর ছেলে মোহসীনুল বারী রুমী, স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান রাজা, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক এইচ এম ইকবাল হুসাইন , জাতীয় পার্টি মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার মো, সিরাজুল হক, জাতীয় পার্টির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মো, ইকবাল আহসান, কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী সুন্দর আলী, ও কৃষক শ্রমিক জনতা লীগ মনোনিত প্রার্থী মো, সুন্দর আলী।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
