ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রাম- ৪ আসনে আওয়ামীলীগের পিতা-পুত্র সতন্ত্র প্রার্থী
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 30 November, 2023, 12:05 AM

কুড়িগ্রাম- ৪ আসনে আওয়ামীলীগের পিতা-পুত্র সতন্ত্র প্রার্থী

কুড়িগ্রাম- ৪ আসনে আওয়ামীলীগের পিতা-পুত্র সতন্ত্র প্রার্থী

এবারে আওয়ামিলীগের মনোনয় থেকে বাদ পড়েন কুড়িগ্রাম-৪ আসনের বর্তমান সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বিষয়টি প্রকাশ হওয়ার সাথে সাথেই তাঁর  সমর্থীত আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের উদ্রেক হলে শেষ পর্যন্ত প্রতিমন্ত্রী ও তার পুত্রের পক্ষে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

গতকাল ২৮ নভেম্বর বিকেলে রৌমারী উপজেলা নির্বাচন অফিস থেকে তাদের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেছেন রাজীবপুর উপজেলা নির্বাচন অফিসার এমদাদুল হক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান।

মনোময়ন ফরম সংগ্রহের বিষয়ে প্রতিমন্ত্রীর পুত্র সাফায়াত বিন জাকির বলেন, আমি আজ এলাকায় এসেছি। আমার বাবা এখনো ঢাকা থেকে এলাকায় আসেননি। আমি আসার পূর্বে আমাদের নেতাকর্মীর কেউ কেউ আমাদের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পরে বিষয়টি আমি শুনেছি,এখনও হাতে পাইনি। এখনো সময় আছে মনোনয়ন বিবেচনা হতে পারে। দেখা যাক্ কি হয়।

উল্লেখ্য,ওই আসনে আওয়ামিলীগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশকে মনোনয়ন দেয়া হয়।জানা যায়,এই আসন থেকে আওয়ামিলীগ মনোনিত প্রার্থী সহ মোট ১০ জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status