ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বিয়ের পর দিনই হাসপাতালে পরমব্রতের স্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 November, 2023, 1:23 AM

বিয়ের পর দিনই হাসপাতালে পরমব্রতের স্ত্রী

বিয়ের পর দিনই হাসপাতালে পরমব্রতের স্ত্রী

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের পর দিন মঙ্গলবার (২৮ নভেম্বর) হাসপাতালে ভর্তি হতে হলো পিয়াকে। যখন সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে দুজনকে নিয়ে ঠিক সেইসময় জানা গেলো এমন খবর।

গায়ক অনুপম রায়ের সাবেক স্ত্রী এই পিয়া। অনুপম ও পরম দুজনে ভালো বন্ধু ছিলেন। সংবাদ মাধ্যমের খবর, পরমের কারণেই ভেঙে যায় অনুপম-পিয়ার সংসার। বিয়ে ভাঙার ২ বছরের মধ্যেই বিয়ে করলেন তারা। গুঞ্জন যে শুধুই গুঞ্জন ছিল না তা দিনের আলোর মতোই সত্য।

জানা গেছে, বিয়ের রাতে বন্ধুর বাড়িতে খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন ‘পরম’ বন্ধুরা। কিন্তু বিয়ের প্রথম রাত কাটতে না কাটতেই নববধূকে কেন ছুটতে হলো হাসপাতালে?

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে লিখেছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকুরিয়ার বেসরকারি একটি হাসপাতালে অস্ত্রোপচার হবে পিয়ার। বেশ কিছু দিন আগেই কিডনিতে পাথর ধরা পড়েছিল তার। সেই কষ্ট কতটা অসহনীয়, তা জানিয়ে নিজের সমাজমাধ্যমে স্টেটাসও দিয়েছিলেন পিয়া। সেই কষ্ট সহ্য করতে না পেরেই তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয়েছে তাকে। তবে পিয়ার শারীরিক পরিস্থিতি এখন কেমন, সে বিষয়ে পরিবার বা পরমব্রতের তরফে কিছু জানানো হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status