ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বলিউডে হিরো আলম, নায়িকা রাখি সাওয়ান্ত সঙ্গে সেই আরাভ খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 November, 2023, 10:27 AM

বলিউডে হিরো আলম, নায়িকা রাখি সাওয়ান্ত সঙ্গে সেই আরাভ খান

বলিউডে হিরো আলম, নায়িকা রাখি সাওয়ান্ত সঙ্গে সেই আরাভ খান

বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম নানা কারণে সব সময় আলোচনা-সমালোচনায় থাকেন। বলিউডেও তেমন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন রাখি সাওয়ান্ত।

এবার তাদের দুজনকে একসঙ্গে দেখা যাবে বলিউডের সিনেমায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানিয়েছেন হিরো আলম। এই সিনেমায় অর্থ বিনিয়োগ করবেন দুবাই প্রবাসী বিতর্কিত ব্যবসায়ী আরাভ খান।

বর্তমানে হিরো আলম সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন। এরপরই হিরো আলমকে দেখা গেল রাখি সাওয়ান্তের সঙ্গে।

দুবাই থেকে হিরো আলম বললেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে রাখি সাওয়ান্ত কাজ করবেন। ছবিটা প্রযোজনা করবেন আরাভ খান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিরো আলমের পাঠানো একটি ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। যেখানে রাখি চিৎকার করে বলতে থাকেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি।

একই ভিডিওতে আরাভ খান বলেন, আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাব। যত টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে শুটিং হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status