|
হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা নব-কমিটির পরিচিতি ও সাধারণ সভা
আজিজ আহমেদ, নোয়াখালী
|
![]() হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা নব-কমিটির পরিচিতি ও সাধারণ সভা বানিজ্যিক শহর চৌমুহনীর পূর্ব বাজার এক মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সভাপতি মাওলানা নিজাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবা, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা বশির উল্ল্যা। পরিচিতি সভদ্য বক্তব্যে অতিথিরা বলেন, হেফাজতে ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। কোন দলের এজেন্ডা বাস্তবায়ন এ সংগঠনে লক্ষ্য উদ্দেশ্য নয়। যেখানে বা যখনি ঈমান আকিদার উপর আঘাত আসবে হেফাজতে ইসলাম সেখানেই দাঁড়িয়ে যাবে। এ সময় প্রধান অতিথি বর্তমান ১৫৬ জন বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা দেন। অতিথিরা নোয়াখালীর জেলা নতুন কমিটি কে সাধুবাদ জানান। সেই সাথে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। জেলার নতুন কমিটির সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব কাসিমী, সহ সাধারণ সম্পাদক নায়েবে আমীর মাওলানা আবদুল কবির, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াসিন আরাফাত, কোষাধ্যক্ষ মুফতি ইলিয়াস নাম ঘোষণা দেন। পরে দোয়া মুনাজাত এর মধ্যে দিয়ে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
