|
চন্দনাইশে ফের নৌকার মাঝি এমপি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী
মোঃ জাবের বিন রহমান আরজু,
|
![]() চন্দনাইশে ফের নৌকার মাঝি এমপি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এর আগে চট্টগ্রাম-১৪ আসন থেকে দলীয় মনোনয়নের জন্য ফরম সংগ্রহ করেন ১৭ জন। ফরম সংগ্রহের পর থেকেই মনোনয়ন প্রত্যাশীদের ঢাকা কেন্দ্রিক দৌঁড়ঝাপ বেড়ে যায়। নিজ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে পছন্দের প্রার্থীদের সমর্থনে বিভিন্ন ব্যানার ছবি পোস্ট করা হয়। গুঞ্জন ছিলো পরিবর্তন আসতে পারে চট্টগ্রাম-১৪ আসনে। শেষমেশ আ'লীগের দলীয় মনোনয়নে হ্যাট্রিক করলেন এমপি নজরুল ইসলাম চৌধুরী। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দলীয় মনোনীত প্রার্থীর বাইরে দলের কেউ নির্বাচন করতে চাইলে দল থেকে বাঁধা দেওয়া হবে না। তাই বিদ্রোহী প্রার্থী হিসেবে কেউ নির্বাচন করলে তাতে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
