ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
প্রকাশ: Monday, 27 November, 2023, 12:16 AM
সর্বশেষ আপডেট: Monday, 27 November, 2023, 6:34 PM

বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সিটি বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রবিবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা সহ নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন রাসিক মেয়র।

সভায় ১২নং ওয়ার্ড কাউন্সিললর সরিফুল ইসলাম, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর  আনোয়ার হোসেন আনার, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, সিটি কর্পোরেশনের সচিব মো. মোবারক হোসেন, এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার,বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকু ইসলাম খান, প্রধতান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status