ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
পটুয়াখালী-২বাউফল জনপ্রিয়তায় শীর্ষে জিয়াউল হক জুয়েল
মোঃ কাওছার আহমেদ,বাউফল
প্রকাশ: Thursday, 23 November, 2023, 11:37 PM

পটুয়াখালী-২বাউফল জনপ্রিয়তায় শীর্ষে  জিয়াউল হক জুয়েল

পটুয়াখালী-২বাউফল জনপ্রিয়তায় শীর্ষে জিয়াউল হক জুয়েল

একটি মাত্র উপজেলা ‘বাউফল’ নিয়ে গঠিত সংসদীয় আসন ১১৪-পটুয়াখালী-২ । আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত আসনটি স্বাধীনতার পর থেকে  ধরে রেখেছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। কিন্তুু  নবম সংসদ নির্বাচনের পর আওয়ামীলীগের এই আসনটি বর্তমান সংসদের অবহেলার কারনে দলে দেখা দিয়েছে ব‍্যাপক ভাঙ্গন।  আসনটি থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন  উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.স.ম ফিরোজ। উপজেলা আওয়ামী লীগের রাজনীতি দীর্ঘকাল আবর্তিত হচ্ছে তাকে ঘিরে। পরিবারের সদস্যদের দিয়ে রাজনীতি করানো, দলীয় করন, ত‍্যগী নেতাদের কোনঠাষা করে রাখা এবং মামলা দিয়ে দলীয় কর্মীদের হয়রানির জন্য ব‍্যপক সমালোচনার মুখে পরেন তিনি ।

তার এই অত‍্যাচারে বাউফল উপজেলা আওয়ামীলীগ এখন চার ভাগে বিভক্ত। এবং ৪টি গ্রুপ বিভিন্ন সময়ে রাজনৈতিক এবং দলীয় প্রগ্রাম  পালন করছে আলাদাভাবে।

এসব প্রগ্রাম পালন করতে গিয়ে বাউফলে কয়েকবার হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। সর্বশেষ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা চেয়ারম্যানের উপর বর্তমানে সংসদের উপস্থিতিতে বর্বরোচিত  হামলা এই গ্রুপিং আর ও প্রকাশ‍্যে আসে। 

অপরদিকে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাউফল উপজেলার পৈার সভার মেয়র জনাব জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে চলছে আওয়ামীলীগ এর অপর একটি গ্রুপ। যেখানে রয়েছেন বাউফলের আওয়ামী লীগের অনেক ত‍্যাগী নেতারা। এবং বাউফল উপজেলা আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী এখন জিয়াউল হক জুয়লের সাথে একাত্মতা ঘোষণা করেছে বাউফল উপজেলা আওয়ামী লীগের আসনটি রক্ষায়।  

সাংগঠনিক দক্ষতায়, যোগ্যতায় এবং ভক্ত, অনুসারী ও সাধারন মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা থাকায় এবার আওয়ামী লীগ থেকে মনোননয়ন পত্র সংগ্রহ করছেন জিয়াউল হক জুয়েল। 

নির্ভরযোগ্য একাধিক সূত্র ও সংস্থার দেওয়া তথ্য মতে, আগামী দ্বাদশ নির্বাচনে সাংগঠনিক শক্তি ও এলাকায় জনপ্রিয়তা বিবেচনায়  বর্তমান মেয়র জিয়াউল হক জুয়েল  নৌকা প্রতীকের মনোনয়ন পাবেন।

জিয়াউল হক জুয়েল বলেন, দেশনেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ‍্যে এবং  পটুয়াখালী -২ বাউফল  সংসদীয় আসনটি টিকিয়ে রাখতে আমাকে মনোনয়ন দিবেন বলে আমি আশাবাদী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status