|
বাগমারার ঝিকরায় এমপি এনামুল হকের পক্ষে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের উঠান বৈঠক
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারার ঝিকরায় এমপি এনামুল হকের পক্ষে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের উঠান বৈঠক উঠান বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে দেশের পাশাপাশি বাগমারার যে উন্নয়ন হয়েছে সেই বার্তা প্রচার করে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ। সেই সাথে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার ভোট চান মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ প্রতিনিয়ত ভোটের মাঠে কাজ করছেন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে সারাদেশের ন্যায় বাগমারায় যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেই ইতিহাস সম্বলিত লিফলেট বিতরণ করা হচ্ছে। সেই সাথে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার পক্ষ থেকে নৌকায় ভোট চাচ্ছেন নেতৃবৃন্দ। নৌকার বিজয় হয়েছিল বলেই দেশের প্রতিটি পর্যায়ে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা পাচ্ছে দেশের মানুষ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকে চতুর্থ বারের মতো বিজয়ী করতে উপজেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। ঝিকরা কারিগরি কলেজ চত্বরে অনুষ্ঠিত উঠান বৈঠকে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আছিয়া বিবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফেনের মাধ্যমে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মানিক প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ। অপরদিকে রায়সেনপাড়া গ্রামে অনুষ্ঠিত যুব মহিলা লীগের উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি আসমা বেগম, সাধারণ সম্পাদক সখেজান বেগম, ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি মইফুল বেগম, সাধারণ সম্পাদক নাদিরা বেগম প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
