ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
শতাধিক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উত্তরা থেকে গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 9 September, 2026, 7:37 PM

শতাধিক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উত্তরা থেকে গ্রেপ্তার

শতাধিক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উত্তরা থেকে গ্রেপ্তার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক মো. আনিসুর রহমান (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। তার বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলা রয়েছে। এর মধ্যে ১০টি মামলায় আদালত তাকে বিভিন্ন মেয়াদে মোট ৮ বছর ৫ মাসের কারাদণ্ড এবং ৮২ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গ্রেপ্তার আনিসুর রহমানের বাড়ি কুষ্টিয়া জেলায়। তার বাবার নাম মৃত ইব্রাহিম বিশ্বাস।

র‌্যাব জানায়, আনিসুর রহমান ‘বিশ্বাস ট্রেডার্স’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন। প্রতিষ্ঠানটির কার্যক্রম ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলমান ছিল। এ সময়ে কুষ্টিয়ার বিভিন্ন এলাকার প্রায় ৪০০ থেকে ৫০০ সাধারণ মানুষকে আকর্ষণীয় অফারের মাধ্যমে ইলেকট্রনিক্স পণ্য কেনাবেচার প্রলোভন দেখিয়ে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পরবর্তী সময়ে গ্রাহকদের প্রতিশ্রুত পণ্য বা টাকা ফেরত দিতে ব্যর্থ হলে ভুক্তভোগীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কোনো সমাধান না পেয়ে তারা আদালতে প্রতারণার মামলা করেন। এসব মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

র‌্যাব আরও জানায়, কুমারখালী থানা পুলিশের কাছ থেকে অধিযাচন পাওয়ার পর আনিসুর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, সিপিসি-১-এর একটি দল উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

পরে সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টরের ১০/এ রোডের ২১ নম্বর বাড়ির সামনে পাকা সড়ক থেকে আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে রাজধানীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status