|
যশোরে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
জুবায়ের হোসেন, বেনাপোল
|
![]() যশোরে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বুধবার (২২ নভেম্বর) রাতে তাদেরকে যশোর শহরের পুলেরহাট এলাকা থেকে আটক করে। আটককৃতরা হলো, যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকার পোড়াবাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবু সালাম (২১) ও শাখারীপোতা গ্রামের মো: আকতারের ছেলে মো: সুজন (২০)। ডিবি পুলিশ সূত্র জানায়, যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আক্তারুলের সমন্বয়ে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে শহরতলীর পুলেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তারা বেনাপোল থেকে ছেড়ে আসা একটি বাস থেকে আবু সালাম ও সুজনকে আটক করেন। তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
