|
চারঘাটে ১.৯৬৫ কেজি বিস্ফোরকদ্রব্যসহ একজনকে আটক করেছে র্যাব-৫
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
|
![]() চারঘাটে ১.৯৬৫ কেজি বিস্ফোরকদ্রব্যসহ একজনকে আটক করেছে র্যাব-৫ র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, আটকৃত আসামী চারঘাটের অন্যতম বড় মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী। সে উক্ত বিস্ফোরকদ্রব্য বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে জনগণের ও সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল। ইতিপূর্বে তার অস্ত্র, মাদক ও মারামারিসহ মোট ০৬ টি মামলা রয়েছে। এই তথ্য সনিশ্চিত করেছে র্যাব-৫। উক্ত আসামীকে চারঘাট মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব-৫। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন অফিসার ইন-চার্জ এএসএস সিদ্দিকুর রহমান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
