ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন
এম আর সজিব, সুনামগঞ্জ
প্রকাশ: Sunday, 5 November, 2023, 11:18 AM

সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন

সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন

৪ নভেম্বর দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে কমিউনিটি পুলিশ ডে-২০২৩। এ বছর কমিউনিটি পুলিশিং ডে’র প্রতিপাদ্য বিষয় ছিল ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের পুরস্কার প্রদানসহ নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছ। 

বিকাল ৩টায় সুনামগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্-এঁর সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশিষ ধরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্যদিয়ে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখ্ত পলিন, সুনামগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) পরিমল কান্তি দে, সুনামগঞ্জ সদর উপজেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি নুরুর রব চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ প্রধানের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মজিদকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য এবং সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই জনাব মো: আনোয়ার হোসেনকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে পুলিশের সাথে জনগণের যে সেতুবন্ধন বাস্তবিক অর্থে আজকে আপনাদের উপস্থিতি তা প্রমাণ করে। জনগণ এবং পুলিশ একে অপরের সহযোগীতা ছাড়া সমাজের আইনশৃঙ্খলা রক্ষা করা কোনভাবেই সম্ভব নয়। আপনাদের সহযোগীতা সবসময় আমাদের প্রয়োজন। পুলিশ সমাজে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সারা বিশ্বের সাথে বাংলাদেশের তুলনা করলে আমরা অনেক ভাল অবস্থানে আছি। এটি সম্ভব হয়েছে কমিউনিটি পুলিশিং-এর সফলতা এবং আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণেই। পুলিশ সুপার অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিবৃন্দ ও সুধীজনদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 আলোচনা সভা ও র‌্যালিতে সুনামগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণসহ সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status