ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩
পুলিশ - ম্যাজিস্ট্রেসী কনফারেন্স ২০২৩
সুমন চৌধুরী
প্রকাশ: Saturday, 4 November, 2023, 12:50 PM
সর্বশেষ আপডেট: Sunday, 5 November, 2023, 1:20 AM

পুলিশ - ম্যাজিস্ট্রেসী কনফারেন্স ২০২৩

পুলিশ - ম্যাজিস্ট্রেসী কনফারেন্স ২০২৩

শনিবার, সকাল ১০:৩০ টায় নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের উদ্যোগে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স, ২০২৩ জেলা জজ ভবন, নারায়ণগঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবদুর রহমান । 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ আসামছ জগলুল হোসেন। উক্ত সভায় সভাপতি তার বক্তব্যে নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেসীকে আরও জনবান্ধব ও দ্রুতগতি করার লক্ষ্যে বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে দক্ষতার সাথে ত্রুটিমুক্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেফতারী পরোয়ানা তামিল ও সাক্ষীর উপস্থিতি নিশ্চিতকরনের উপর জোর দেন এবং সাক্ষীদের নিরাপত্তা ও গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে যথাসময়ে আদালতে উপস্থাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যকারিতা, স্বচ্ছতা ও অধিক সংখ্যক মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আলোকপাত করেন।

সভায় উক্ত আলোচনার মাধ্যমে ফৌজদারী মামলার নিষ্পত্তিতে যে সকল প্রতিবন্ধকতা কাজ করে তা সুচিহ্নিত করার বিষয়ে ও তা থেকে উত্তোরণের জন্য কর্যকরী পদক্ষেপ গ্রহণ সংক্রান্তে বিভিন্ন অত্র প্রতিষ্ঠানের ভূমিকা এবং মোকদ্দমার দ্রুত নিষ্পত্তি, মামলা জট নিরসনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাথে সমন্বয় বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা করা হয়। 

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‍্যাব- ১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর পাশা ও বিজিবি, নারায়ণগঞ্জ এর অধিনায়ক লেঃ কর্ণেল খালিদ ইফতেখার, সিভিল সার্জন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, পাবলিক প্রসিকিউটর এড. মোহাম্মদ মনিরুজ্জামান বুলবুল, সরকারী কৌসুলী মেরিনা বেগম, নারায়ণগঞ্জ জেলার কোর্ট পুলিশ ইন্সপেক্টর এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌপুলিশ, হাইওয়ে পুলিশ ও পিবিআই এর পুলিশ সুপারগনসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য শেষে সভাপতি হিসেবে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় কনফারেন্সে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে কনফারেন্স এর সমাপ্তি ঘোষনা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status