ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৪ অক্টোবর ২০২৬ ● ১৯ আশ্বিন ১৪৩৩
নন্দীগ্রামে বিএনপি-যুবদলের ২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
তুহিন আহমেদ, নন্দীগ্রাম (বগুড়া)
প্রকাশ: Saturday, 4 November, 2023, 11:13 AM

নন্দীগ্রামে বিএনপি-যুবদলের ২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নন্দীগ্রামে বিএনপি-যুবদলের ২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ২শ’ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৬জনকে গ্রেফতার করেছে। 

রোববার দুপুরে তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিষ্ণপুর উত্তরপাড়ার এনামুল হক বাচ্চু (৫৩), বিএনপি নেতা ভাগ-সিমলার আলমগীর হোসেন (৪৫), দামরুল উত্তরপাড়ার জিয়াউল হক (৩৬), বাঁশো দক্ষিণপাড়ার ফুলবর রহমান (৪৫), পৌর যুবদল নেতা ওমরপুর হাটপাড়ার যোবায়ের আহম্মেদ রাজা (৩৪) ও যুবদল নেতা ওমরপুর পশ্চিমপাড়ার আশরাফুল ইসলাম (৩৮)। নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিএনপি ও জামায়াতে ইসলামী রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী ঘোষণার পর শনিবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরের পশ্চিমপাশে সিঙ্গার শো-রুমের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসময় ঘটনাস্থলে জনসাধারণের ভিড় থাকলেও কেউ হতাহত হননি। বিস্ফোরণের ঘটনার পর ওই রাতেই শ্রমিকলীগ নেতা আরাফাত রহমান বাদী হয়ে বিএনপির চার নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ২শ’ জনকে আসামী করে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন। 

এজাহারনামীয় চারজন আসামীরা হলেন- উপজেলার ভাগ-সিমলা এলাকার আলমগীর হোসেন, তারাটিয়া এলাকার আকবর আলী, কামালকুড়ির এনামুল হক টগর এবং নুন্দহ গ্রামের শাহিনুল ইসলাম। এব্যাপারে মন্তব্য নিতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা বিএনপি ও যুবদলের নেতারা কল রিসিভ করেননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status