ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
মধ্যনগরে বালু উত্তোলনকারী নৌকাসহ ১০গ্রেফতার করেছে পুলিশ
এম আর সজিব, সুনামগঞ্জ
প্রকাশ: Saturday, 4 November, 2023, 10:59 AM

মধ্যনগরে  বালু উত্তোলনকারী নৌকাসহ ১০গ্রেফতার করেছে পুলিশ

মধ্যনগরে বালু উত্তোলনকারী নৌকাসহ ১০গ্রেফতার করেছে পুলিশ

সুনামগঞ্জের মধ্যনগর থানার এসআই মোঃ মশিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১১শ’ ঘনফুট বালু, বালু উত্তোলনে ব্যবহৃত ২টি নৌকা ৪টি ড্রেজার মেশিন ও অন্যান্য সরঞ্জামাদিসহ ১০ জন বালু উত্তোলনকারীকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার ১ নভেম্বর ২০২৩ খ্রি  বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানাধীন খালিশাকান্দা গ্রামের উব্দাখালী নদীর পাড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত মধ্যনগর থানার আনোয়ারপুর গ্রামের মোঃ ইসলাম উদ্দিনের ছেলে মোঃ আসাদ মিয়া ৩০ একই গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে মোঃ উজ্জল মিয়া ৪০ মোঃ ইসলাম উদ্দিনের ছেলে মোঃ সুহেল মিয়া ২০ মৃত কাছু মিয়ার ছেলে শাহিন আলম ২৫ আব্দুর রশিদের ছেলে মোঃ হানিফ ৩০ ও খোকন মিয়া ২৬ মোঃ জালাল মিয়ার ছেলে মোঃ মোজাম্মেল হোসেন ২৫ একই থানার বনগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে তানিম ১৯ নেত্রকোণা জেলা সদর থানার ঠাকুরের কোনা গ্রামের আসাদ মিয়ার ছেলে মোশারফ  মিয়া ৩৫ একই থানার চল্লিশা গ্রামের আব্দুল জব্বারের ছেলে অলি মিয়া ৩০ দের আটক করা হয়।

 এই ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মধ্যনগর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতাকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status