ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
পাথরঘাটায় বিএনপি-জামাতের দেশ বিরোধী অবরোধের বিরুদ্ধে ছাত্রলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
ইব্রাহীম খলীল, পাথরঘাটা (বরগুনা)
প্রকাশ: Saturday, 4 November, 2023, 10:50 AM

পাথরঘাটায় বিএনপি-জামাতের দেশ বিরোধী অবরোধের বিরুদ্ধে ছাত্রলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

পাথরঘাটায় বিএনপি-জামাতের দেশ বিরোধী অবরোধের বিরুদ্ধে ছাত্রলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বরগুনার পাথরঘাটা উপজেলার ১ নং রায়হানপুর ইউনিয়নে বিএনপি-জামাতের ঘোষিত দেশ বিরোধী হরতাল-অবরোধ, নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ করেন ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সকল অঙ্গ সংগঠন। 

বৃহস্পতিবার (২ নভেম্বর)  টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে এ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের সদস্য- বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন জোমাদ্দার, রায়হানপুর ইউনিয়ন শাখার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক - সিকদার মো. রাজু, রায়হানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি- হাসানুর রহমান জনি, সাধারণ সম্পাদক মো. হাসিব পহলান, যুগ্ম সম্পাদক সম্পাদক- শাহরিয়ার মাহমুদ মুবিন, আরো উপস্থিত ছিলেন, সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক- মেহেদী হাসান তানিম, কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক- রানা, ছাত্রলীগ নেতা সাদ্দাম ও মামুন সিকদারসহ বিভিন্ন অঙ্গনের ছাত্রলীগ নেতাকর্মীরা। 

মিছিল নিয়ে লেমুয়া বাজার প্রদক্ষিণ করে শান্তি সমাবেশে নেতাকর্মীরা বলেন, বিএনপি-জামাতের চলমান দেশ বিরোধী হরতাল-অবরোধ, বিশৃঙ্খলাসহ সকল কর্মকাণ্ড রুখতে সারাদেশের ন্যায় আমরাও সমাবেশে উপস্থিত হয়েছি, তারা যতই হরতাল-অবরোধ ঘোষনা করুক না কেন আমরা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা তাদের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত আছি এবং থাকবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status