ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬ ● ১৮ আশ্বিন ১৪৩৩
শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত
মোঃ খোকন মিয়া, শেরপুর
প্রকাশ: Saturday, 4 November, 2023, 10:02 AM

শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত

শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত

শেরপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলাহাজ্ব মো: আতিউর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন ছানু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শেরপুর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মো: হাবিবুর রহমানসহ আরো অনেকে।
সভাপতির বক্তব্যে হুইপ আতিক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর খুনিরা জাতীয় চার নেতাকে হত্যা করে। তাদের হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নির্মূল করা। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ সুদীর্ঘ লড়াই-সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধুর খুনিচক্র এবং তাদের হত্যার রাজনীতিকে পরাজিত করেছে।

প্রধান বক্তার বক্তব্যে ছানোয়ার হোসেন ছানু বলেন, জেল হত্যা দিবসে সমগ্র বাঙালি জাতির সঙ্গে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই শোকাবহ অধ্যায়টি সশ্রদ্ধচিত্তে আমরা পালন করছি। আজ আমাদের শপথ নিতে হবে বাংলাদেশ আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রই আসুক আমরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করবো। আগামী নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, আমরা কোন ষড়যন্ত্রকেই সফল হতে দিবোনা। পরে জাতীয় চার নেতা, বঙ্গবন্ধুসহ সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য ১৯৭৫ সালের ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় ও বেদনাবিধুর দিন। ৭৫ এর এই দিনে রাষ্ট্রীয় হেফাজতে জেলখানায় থেকে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মুনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর দীর্ঘ পথপরিক্রমা পাড়ি দিয়ে দিনটিকে জেল হত্যা দিবস ঘোষণা করে আওয়ামী লীগ। এরপর থেকেই প্রতি বছরের ৩ নভেম্বর জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status