|
অষ্টগ্রামে ৪ কেজি গাঁজাসহ ০২ আসামী গ্রেফতার
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() অষ্টগ্রামে ৪ কেজি গাঁজাসহ ০২ আসামী গ্রেফতার বৃহস্পতিবার(২ অক্টোবর)বিকালে অষ্টগ্রাম থানা এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো-মৃত ছাব্বির মিয়া ওরফে ছাবির মিয়ার পুত্র মোঃ জসিম উদ্দিন (৪০) এবং মৃত নুর ইসলাম এর পুত্র মোঃ গিয়াস উদ্দিন (৩২)। উভয় আসামীরই ঠিকানা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর সন্তোষপুর গ্রামে। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার এসআই (নি:) হানিফ সরকার জানান গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে পাঁচটার সময় অষ্টগ্রাম থানাধীন পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া খেয়া ঘাট সংলগ্ন মোঃ কাউছার মিয়া (৩২), পিতা- মোঃ আলী হোসেন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামিদের ০৪ গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
শ্রীবরদী সীমান্তের হারিয়াকোনা থেকে আবারো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক আটক
১১৭০ কৃষকের হাতে কার্ড - অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের
রান্নাঘরের আগুনে পুড়ল পাঁচ ঘর, ছাই হলো সেঁজতির পড়াশোনার স্বপ্ন
শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬৬ শিক্ষার্থীদের মাঝে সনদ, পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ
