ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৭ আশ্বিন ১৪৩৩
জবি নীল দলের ইনস্টিটিউট কমিটির আহবায়ক অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকার
জাহাঙ্গীর আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশ: Saturday, 4 November, 2023, 9:45 AM

জবি নীল দলের ইনস্টিটিউট কমিটির  আহবায়ক অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকার

জবি নীল দলের ইনস্টিটিউট কমিটির আহবায়ক অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকার

বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রগতিশীল শিক্ষকবৃন্দের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল এর অনুষদভিত্তিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে একজনকে আহবায়ক এবং একজনকে সদস্য সচিব করে মোট ৪৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) জবি নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর পূর্বে গত ৩০ অক্টোবর নীলদলের সাধারণ সভায় ছয়টি অনুষদ এবং ইনস্টিটিউটের আহবায়ক কমিটি গঠনের বিষয়টি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ইন্সটিটিউট কমিটির আহবায়ক হিসেবে আধুনিক ভাষা ইন্সটিটিউটের  সাবেক পরিচালক, অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকার। ছাত্র জীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী। শিক্ষা, গবেষণা ও দেশ গড়তে বঙ্গবন্ধুর অবদান শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া ও দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে। 

এ বিষয়ে অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকার রাজধানী টাইমস কে বলেন,,আমি ধন্যবাদ জ্ঞাপন করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের সভাপতি ও সাধারণ সম্পাদক কে আমাকে  ইনস্টিটিউটের আহবায়ক মনোনীত করাই। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে  পালন করবো।ইনস্টিটিউটের  সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন  শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক মো. শাহনেওয়াজ খান চন্দন  ও একমাত্র সদস্য হিসেবে আছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক মো. মতিয়ার রহমান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status