|
মিরপুরে সড়কে অবস্থান নিয়েছে পোশাক শ্রমিকরা, যান চলাচল বন্ধ
নতুন সময় ডেস্ক
|
![]() মিরপুরে সড়কে অবস্থান নিয়েছে পোশাক শ্রমিকরা, যান চলাচল বন্ধ প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাও এ পথে চলতে দেয়া হচ্ছে না। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোশাক শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেয়। এ সময় এ এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যায় তারা। এ সময় কয়েকটি গার্মেন্টসের ফটক ভাঙচুর করে শ্রমিকরা। সকাল ১০টার দিকে শ্রমিকরা মিছিল নিয়ে আবার মিরপুর ১০ নম্বর গোল চত্বরের দিকে যায়। গার্মেন্টস শ্রমিক ইমতিয়াজ বলেন, শ্রমিকদের একটি বড় অংশ মিরপুর ১১ নম্বরে অবস্থান নিয়েছে। এখন তারা সেখানেই জড়ো হবেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
