|
ফরিদপুরে বিএনপি আইনজীবীদের মিছিল থেকে আটক ৫
সেক মোহাম্মদ আফজাল, ফরিদপুর
|
![]() ফরিদপুরে বিএনপি আইনজীবীদের মিছিল থেকে আটক ৫ আজ সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। একি সময় আওয়ামীপন্থী আইনজীবীদের একটি দল স্বাধীনতা চত্বরে অবস্থান নেন। আটক হওয়া পাঁচজন হলেন ফরিদপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আলী আশরাফ, সহসভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক খসরুল আলম ওরফে খসরু, সদস্য তারেক আইয়ূব খান ও সালথা উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক জাহিদুল হাসান। প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে লালদীঘি পুকুর মার্কেটের সামনে দিয়ে স্বাধীনতা চত্বরের দিকে এগোতে থাকলে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে। এ সময় পুলিশ সেখান থেকে ওই পাঁচ আইনজীবীকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, নাশকতার পরিকল্পনা করার অভিযোগে ওই পাঁচজনকে আটক করা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
