|
নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির হরতাল মানেনি বিএনপির মেয়র লেলিন
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির হরতাল মানেনি বিএনপির মেয়র লেলিন নেতাদের এমন কাণ্ড দেখে রীতিমতো আস্থা হারাচ্ছে কর্মীরা বলেও জানান অনেকে। উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ বেশ কয়েকজন নেতার মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি। তবে পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন বলছেন, ‘হরতালের প্রস্তুতি থাকলেও তা স্থগিত করে জরুরী কাজে বাজারে আসতে হয়েছে।’ এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান উপজেলা প্রেসক্লাবের সামনে শান্তি সমাবেশে অংশ নিয়ে বলেছেন, ‘আওয়ামী লীগের শান্তি সমাবেশের কথা শুনে বিএনপি নেতারা ভয়ে ঘর থেকে বেড় হচ্ছে না। কেউ কেউ বেড় হলেও হরতালের কথা মুখেও আনছে না।’ অন্যদিকে, নাশকতা প্রস্তুতির অভিযোগ এনে ৪ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ বলেও নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খাঁন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
