ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
প্রায় ৫০ হাজার ক্যাথলিকের মোমের আলোয় আলোকিত তীর্থ উৎসব
মোঃ খোকন মিয়া, শেরপুর
প্রকাশ: Saturday, 28 October, 2023, 12:32 AM

প্রায় ৫০ হাজার ক্যাথলিকের মোমের আলোয় আলোকিত তীর্থ উৎসব

প্রায় ৫০ হাজার ক্যাথলিকের মোমের আলোয় আলোকিত তীর্থ উৎসব

শেরপুর নালিতাবাড়ী  তীর্থ উৎসব সমন্বয়কারী রেভারেন্ট ফাদার তরুণ বনোয়ারি বলেন, ‘এবারের তীর্থ উৎসবে ধর্মীয় চেতনায় দেশি বিদেশি হাজার হাজার খ্রিষ্টভক্ত অংশগ্রহণ করেছিল। আমাদের এ আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি ছিল। সবার সহযোগিতায় সুন্দরভাবে সব কিছু সম্পন্ন হয়েছে।প্রায় ৫০ হাজার ক্যাথলিকের মোমের আলোয় আলোকিত হলো গারো পাহাড়।

তীর্থযাত্রায় অংশ নেয়া খ্রিষ্ট ভক্তরা তাদের নানা মানত পূরণ করতে ঈশ্বর জননী মা মারিয়ার প্রতি ভক্তি-শ্রদ্ধা জানান ও তার অকৃপণ সাহায্য প্রার্থনা করেন।

প্রতি বছর অক্টোবরের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার ক্যাথলিক খ্রিষ্টানদের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ উৎসব তীর্থযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা গারো পাহাড়ের বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্ম পল্লিতে দুই দিনব্যাপী ২৬তম বার্ষিক ফাতেমা রাণীর অনুষ্ঠিত হয়।তীর্থোৎসব মূল আকর্ষণ হচ্ছে মোমবাতি প্রজ্বলন করে আলোক শোভাযাত্রা। এ উৎসবে সারা দেশের খ্রিষ্টান সম্প্রদায়সহ অন্য ধর্মাম্বলীরাও আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন।

সিনোডাল মণ্ডলীতে মিলন, অংশগ্রহণ ও প্রেরণ কর্মে ‘ফাতেমা রানী মা মারিয়া' এই মূল সুরে তীর্থোৎসবে যোগ দিয়েছেন প্রায় অর্ধলক্ষ দেশি বিদেশি রোমান ক্যাথলিক খ্রিষ্টভক্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status