ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
৩ লক্ষ টাকা আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান বহিস্কার
মোঃ হানিফ মিয়া, লালমনিরহাট
প্রকাশ: Saturday, 28 October, 2023, 12:30 AM

৩ লক্ষ টাকা আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান বহিস্কার

৩ লক্ষ টাকা আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান বহিস্কার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায় বিদুরকে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঐ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামসুল হককে চেয়ারম্যান পদের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে পত্র ইস্যু করে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.আর. সারয়োরার। 

এর আগে ২৫ অক্টোবর স্থানীয় এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান সাক্ষরিত একটি চিঠিতে অর্থআত্মসাতের বিষয়টি প্রমাণিত বলে উল্লেখ করা হয়। 

চিঠিতে বলা হয়, কৃষ্ণ কান্ত রায় বিধুর উপকার ভোগীতের ৩,লক্ষ ২ হাজার২ শত ৮০টাকা বিতরণ না করে নিজের হাতে রেখেছেন। যা তদন্তে প্রমাণ পেয়েছে তদন্তকারীরা। 

ওই পত্রে চেয়ারম্যান কৃষ্ণ কান্ত রায় বিধুরকে স্থায়ী বহিষ্কার কেনো করা হবেনা তার কারণ ১০ কর্মদিবসের মধ্যে লালমনিরহাট জেলা প্রশাসকের অফিসে দিতে বলা হয়েছে। 

এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি.আর. সারওয়ার বলেন, অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করে রিপোর্ট জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status