|
আ’লীগ সরকারের উন্নয়ন অস্বীকার করার উপায় নেই: এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
|
![]() আ’লীগ সরকারের উন্নয়ন অস্বীকার করার উপায় নেই: এমপি এনামুল হক প্রধান অতিথি আরো বলেন, দেশের মানুষ যে উন্নয়ন পেয়েছে তা এর আগে কোনদিন চোখে দেখেনি। উন্নয়নে বদলে গেলে সেই চিরচেনা চিত্র। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে বাগমারায় মানুষের চলাচল করা ছিল কষ্টসাধ্য। যাকে তাকে ধরে নিয়ে হত্যা করা হতো। চালানো হতো নির্যাতন। সেই বাগমারা আর আগের মতো নেই। মানুষ এখন নিরাপদে চলাচল সহ শান্তিতে বসবাস করতে পারছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই তা সম্ভব হয়েছে। তাই দলমত ভুলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে হবে। কারণ নৌকার বিজয় শেখ হাসিনার বিজয়। মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসলাম আলী আসকানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক, সদস্য হাবিবুর রহমান মটর। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য হাচেন আলী, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সাবেক জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুব মহিলী লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, ছাত্রলীগ নেতা নাইম আদনান, আব্দুর রউফ রাজ প্রমুখ। এতে মাড়িয়া ইউনিয়ন সহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
