|
নোয়াখালী স্বাস্থ্যখাতের টেন্ডারবাজি ও চাঁদাবাজ ডা. ফরায়েজীর বিরুদ্ধে প্রতিবাদ
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি
|
![]() নোয়াখালী স্বাস্থ্যখাতের টেন্ডারবাজি ও চাঁদাবাজ ডা. ফরায়েজীর বিরুদ্ধে প্রতিবাদ সর্বস্তরের চিকিৎসকবৃন্দ ও নোয়াখালীর স্বাস্থ্য বিভাগ। নোয়াখালী জেলা সদর হাসপাতালের সামনে বিএমএ সভাপতি ডা. নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাচিপের সভাপতি ডা. ফজলে এলাহী খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাচিপের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,শিক্ষক সমিতির সাবেক সভাপতি ডা. আবু নাসের, স্বাচিপের সহ সভাপতি ডা: নুর মোহাম্মদ সহ নোয়াখালীতে কর্মরত ডাক্তার, নার্স ও চিকিৎসকরা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন ডাঃ আবদুস ছাত্তার ফরায়েজী ২০০৯-২০১৫ সাল পর্যন্ত স্বাচিপে থাকা সময়ে থাকাকালে তার বেপরোয়া চাঁদাবাজী, টেন্ডারবাজী, সন্ত্রাসী বাহিনী দিয়ে চিকিৎসকদের বসতবাড়ী ও চেম্বারে ভাংচুর সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ে। বক্তারা এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দেকে উদ্দেশ্য করে বলেন, আমরা চাই নোয়াখালী চিকিৎসা খাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই দীর্ঘদিন ধরে নোয়াখালীর চিকিৎসকদের নেতৃত্ব দানকারী সংগঠন স্বাচিপ সহ সর্বস্তরের চিকিৎসকদের চাওয়াকে প্রধান্য দিয়ে বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে সংগঠনের মূল আদর্শ ধারনকারী ফেয়ার ইমেজের চিকিৎসকদেরকে নিয়ে নোয়াখালীতে স্বাচিপের একটি সুন্দর কমিটি দিবে এবং অবিলম্বে বিতর্কিত স্বাচিপের আহ্বায়ক কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার জন্য জোর দাবি জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
