ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
মুজিবনগরে জামায়াতের ৫ মহিলা কর্মী আটক
সেলিম রেজা, মেহেরপুর
প্রকাশ: Friday, 27 October, 2023, 1:32 AM

মুজিবনগরে জামায়াতের ৫ মহিলা কর্মী আটক

মুজিবনগরে জামায়াতের ৫ মহিলা কর্মী আটক

মেহেরপুরে মুজিবনগরে  নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের ইসলামির ৫ মহিলা সদস্যকে আটক করেছে মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশ। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আসাদুল ময়রার বাড়িতে বৈঠককালীন তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- আনন্দবাস গ্রামের সুখি সোনা (৪০), কোহিনুর বেগম (৪৫),  শারমিনা খাতুন (২২), রওশনারা খাতুন (৪৬) ও পারভীনা খাতুন (৩৪)। মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, নাশকতা পরিকল্পনা নিয়ে জামায়াতের মহিলা কর্মীরা বৈঠক করছিল।

 বৈঠক থেকে তাদের আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতার মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা  হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status