|
ডিবি কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত
নতুন সময় ডেস্ক
|
![]() ডিবি কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সেখানে তিনি আধা ঘণ্টার বেশি সময় অবস্থান করেন। দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পিটার হাস এসেছিলেন। কিছু সময় থেকে তিনি চলে যান। এটা নিয়মিত ভিজিটের একটি অংশ। সব রাষ্ট্রদূতই এমন ভিজিট করেন।’ পিটার হাস সিটিটিসিতেও গিয়েছিলেন বলে ঢাকা টাইমসকে জানান সিটিটিসির যুগ্ম-কমিশনার এ এইচ এম কামরুজ্জামান। তিনি বলেন, ‘আমাদের ডগ স্কোয়াডের (কে-৯) একটা প্রশিক্ষণ ছিল। সেখানে তিনি এসেছিলেন।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
