|
বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ বুধবার রাতে (২৩ আগস্ট) বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে আইসিসি। জানানো হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। প্রকাশিত সূচি অনুযায়ী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাছাইপর্বে খেলতে আসা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। অপর প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। জস বাটলারদের বিপক্ষে সোমবার (২ অক্টোবর) মাঠে নামবে সাকিব আল হাসানের দল। বাংলাদেশের এই দুই প্রস্তুতি ম্যাচের ভেন্যুও চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ম্যাচ দুটিই অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি : ২৯ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (গুয়াহাটি) ২ অক্টোবর : ইংল্যান্ড বনাম বাংলাদেশ (গুয়াহাটি)
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
