ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বিশ্বকাপে সেরা পারফরমেন্স করবে, এমন পাঁচজন প্লেয়ারকে বাছলেন শিখর, তালিকায় রাখলেন দুই ভারতীয়কে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 August, 2023, 10:40 AM

বিশ্বকাপে সেরা পারফরমেন্স করবে, এমন পাঁচজন প্লেয়ারকে বাছলেন শিখর, তালিকায় রাখলেন দুই ভারতীয়কে

বিশ্বকাপে সেরা পারফরমেন্স করবে, এমন পাঁচজন প্লেয়ারকে বাছলেন শিখর, তালিকায় রাখলেন দুই ভারতীয়কে

সাম্প্রতিক সময় আইপিএলে ভালো পারফরম্যান্স করলেও ধাওয়ান দীর্ঘদিন জাতীয় দলে ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছেন না।

এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরমেন্স দেওয়ার জন্য এখন প্রতিটি ক্রিকেটার নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছেন। এই টুর্নামেন্টগুলিতে প্রতি বছর অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি নতুন ক্রিকেটারদেরও ভালো পারফরমেন্স করতে দেখা যায়। এবার ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান শিখর ধাওয়ান এইবছর বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে পারেন এইরকম ৫ জন ক্রিকেটারদের নাম প্রকাশ করলেন।

শিখর ধাওয়ান ভারতের অন্যতম সেরা ওপেনার। তিনি দেশের হয়ে এখনও পর্যন্ত ১৬৭ টি একদিনের ম্যাচে ৬৭৯৩ রান করেছেন। কিন্তু সাম্প্রতিক সময় আইপিএলে  ভালো পারফরম্যান্স করলেও ধাওয়ান দীর্ঘদিন জাতীয় দলে ধারাবাহিকভাবে সুযোগ পাচ্ছেন না। ওপেনার হিসাবে বর্তমানে যশস্বী জয়সওয়াল, শুভমান গিলের মতো তরুণ ক্রিকেটাররা প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলেছে। এই মধ্যেই এবার ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান শিখর ধাওয়ান বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে পারেন এইরকম ৫ জন ক্রিকেটারদের নাম জানালেন।


আইসিসি  রিভিউ-এর এক আলাপচারিতায় এই বিষয়ে কথা বলতে গিয়ে ধাওয়ান প্রথমেই তার দীর্ঘদিনের ভারতীয় সতীর্থ বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে   বেছে নেন। তিনি বলেন, ” প্রথমে অবশ্যই বিরাট কোহলি থাকবে। ও বিশ্বের সেরা ব্যাটসম্যান এবং পাগলের মতো রান করছে। অন্যদিকে রোহিত খুবই অভিজ্ঞ ক্রিকেটার। আইসিসি টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজগুলিতে প্রচুর রান করেছে এবং সে নিজেকে বড়ো ম্যাচের খেলোয়াড় হিসাবেও প্রমান করেছে।”

সিরিজ ভারতের পকেটে, আজ সুযোগ হতে পারে বেঞ্চের প্লেয়ারদের, জানুন তৃতীয় টি-টোয়েন্টিতে কেমন হবে ভারতীয় একাদশ এবং আবহাওয়া রিপোর্ট

এই বছর বিশ্বকাপে সম্ভাব্য সেরা ৫ ক্রিকেটারদের মধ্যে শিখর ধাওয়ান বাকি ৩ জন বিদেশি ক্রিকেটারদের রেখেছেন। তিনি অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক , দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা এবং আফগানিস্তানের রশিদ খানকে বেছে নেন। ধাওয়ান বলেন, “আমি মিচেল স্টার্ককে বেছে নেবো কারণ সে বিশ্বের সেরা ফাস্ট বোলারদের একজন। এছাড়াও রহস্যময় বোলিং-এর জন্য আমার পছন্দের চতুর্থ ক্রিকেটার হবেন রশিদ খান। আমি নিশ্চিত সে ভারতের মাটিতে খুবই প্রভাবশালী হয়ে উঠবে।

ভারতের এই অভিজ্ঞ ব্যাটসম্যান শেষে বলেন, ” এই তালিকায় শাহীন আফ্রিদিকে আমি নেব না কারণ তখন দু’জন বাঁহাতি পেসার হয়ে যাবে। তাই আমি রাবাডাকে বেছে নেবো। রাবাডার অতিরিক্ত গতি এবং বাড়তি বাউন্স আছে যা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ব্যাটসম্যানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status