|
আবারো বাংলাদেশকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ম্যাককালাম
নতুন সময় ডেস্ক
|
![]() আবারো বাংলাদেশকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ম্যাককালাম অক্টোবরে মাঠে গড়াবে বিশ্বকাপ। দামামা বেজে উঠার আগেই সমর্থকরা হিসাব কষছে শেষ চারে এগিয়ে থাকবে কোন চার দল? সাবেক ক্রিকেটার বা বিশ্লেষকরাও এই সমীকরণ মেলাতে মাঠে নেমেছেন। তেমনি করে নিজের দেখা বিশ্বকাপের সেরা চার দল বেছে নিয়েছেন ইংল্যান্ডে টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তার এই ছোট তালিকায় ঠাঁই পেয়েছে বাংলাদেশও। গত আসরে টাইগারদের গোনায় না ধরা সাবেক এই কিউই তারকা এবার সেরা চারে জায়গা পাবার যোগ্য বলে মত দিয়েছেন। শেষ চারে খেলতে পারে ধারণা করে ম্যাককালাম বলেন, ‘এই বিশ্বকাপের শেষ চারটি দল বাছাই করা খুব কঠিন। ওই দিক থেকে ভারত প্রথমে থাকবে এরপর অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ডেরও ভালো সুযোগ আছে। অন্যদিকে বাংলাদেশও এর থেকে পিছিয়ে নেই। এই বিশ্বকাপ সবার কাছে উন্মুক্ত।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
