ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
আবহাওয়ার তথ্য পাবেন যেসব অ্যাপে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 August, 2023, 10:38 AM

আবহাওয়ার তথ্য পাবেন যেসব অ্যাপে

আবহাওয়ার তথ্য পাবেন যেসব অ্যাপে

সময়টা এখন কেমন যেন। আকাশে রোদ দেখে ঘর থেকে বের হলেন, এর পর দেখা গেল আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বৃষ্টি আসবে ভেবে ছাতা নিয়ে বের হলেন, পরে দেখা গেল ঝলমলে রোদ আকাশে। আবার রোদ না থাকলেও অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। কখন আবহাওয়া কেমন থাকবে, আঁচ করে তা আর আগে থেকে বলা যায় না এখন। এসব নিয়ে মাঝেমধ্যে পড়তে হয় বিপদে। এসব অনাকাক্সিক্ষত বিপদ থেকে রক্ষা পেতে আমাদের আজকের আয়োজন গুরুত্বপূর্ণ কিছু ওয়েদার অ্যাপ নিয়ে। ইন্টারনেট থেকে তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন- আজহারুল ইসলাম অভি

ওয়েদার ফোরকাস্ট : ওয়েদার ফরকাস্ট বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ওয়েদার অ্যাপ। বিশ্বের প্রায় সব দেশের আবহাওয়ার খবর পাওয়া যায় এতে। শুধু তা-ই নয়, এর তথ্য প্রায় শতভাগ সঠিকও হয়ে থাকে। রিয়েল টাইম আবহাওয়ার তথ্য, স্থানীয় আবহাওয়া বার্তা, দৈনিক ও ঘণ্টার আবহাওয়া বার্তা, অটোমেটিক আপনার লোকেশন সিলেকশন, দশ দিনের আবহাওয়া বার্তা পাবেন এই অ্যাপে। আগামী ১৫ দিনের আবহাওয়ার খবর আগেই পেয়ে যাবেন এ অ্যাপে।


বিএমডি ওয়েদার অ্যাপ : এটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত অফিসিয়াল অ্যাপ। সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশের জন্য তৈরি এই ওয়েদার অ্যাপটি। এর মাধ্যমে বাংলাদেশের যে কোনো এলাকার সর্বশেষ বাতাসের তাপ, চাপ, গতি, বৃষ্টির পরিমাণ ইত্যাদি তথ্য খুব সহজেই স্মার্টফোনে পাওয়া যাবে ঘরে বসেই। এ ছাড়া এ অ্যাপটি স্মার্টফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমেও আবহাওয়ার খবর জানাতে পারবে। অ্যাপটিতে পরবর্তী ১০ দিনের আবহাওয়ার পূর্বাভাসও পাওয়া যায় একসঙ্গে। ২০১৬ সালে প্রথম অ্যাপটি লঞ্চ হয়। এই বিএমডি ওয়েদার অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করে নেওয়া যাবে।

অ্যাকু ওয়েদার অ্যাপ : এই ওয়েদার অ্যাপটি বিশ্বের প্রায় ১০০ মিলিয়ন মানুষ ব্যবহার করছে। বিশ্বের সর্বোচ্চ ডাউনলোডকৃত আবহাওয়া অ্যাপগুলোর মধ্যে এটি একটি। অন্য আবহাওয়া অ্যাপগুলোর মতো এখানেও অনেক ইনফরমেশন আপনারা পাবেনÑ যেগুলো কার্যকর। আবার এখানে অনেক এক্সট্রা ফিচারও পাওয়া যাবে। অ্যাপটি প্রাথমিক আবহাওয়ার তথ্য, প্রতি ঘণ্টা ও দিন কিংবা সপ্তাহের পূর্বাভাস দিয়ে থাকে।

কোনো ঝড় বা অন্যান্য জরুরি আবহাওয়া পরিস্থিতিতে অ্যাপটি ব্যবহারকারীকে সতর্কবার্তা দেয়, এমনকি এটি ব্যবহারকারীদের রিয়েল টাইম নোটিফিকেশনও দিয়ে থাকে। অ্যাপটি ১৫ দিনের আগাম আবহাওয়া পূর্বাভাস দিতে পারে। অ্যাপটি বিনামূল্যে প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। তবে চাইলে মাত্র ৩ ডলার (কমবেশি হতে পারে) খরচ করে এর প্রিমিয়াম সংস্করণটিও কিনে ব্যবহার করা যায়।

ওয়ান ওয়েদার : ওয়ান ওয়েদার রিয়েল টাইমে আবহাওয়ার পূর্বাভাস ও বর্তমান অবস্থা ট্র্যাক করতে সাহায্য করে। এই অ্যাপ তাপমাত্রা, বৃষ্টিপাতের পূর্বাভাস, ডপলার রাডার ও অনেক কিছুসহ বিশদ প্রতিবেদন দেয়। ওয়ান ওয়েদার প্রতি ঘণ্টার পূর্বাভাসের পাশাপাশি দেড় দিনের জন্য কিংবা ১০ দিনের জন্য আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে। আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য খুবই সহজ ও সুন্দর ওয়েদার অ্যাপ ওয়ান ওয়েদার। অ্যাপটি বিখ্যাত আবহাওয়াবিদ গ্যারি লেজাকের কাছ থেকে আবহাওয়া পূর্বাভাস সংগ্রহ করে থাকে।

গুগল ওয়েদার : আবহাওয়ার তথ্য পাওয়ার আরেকটি চমৎকার উৎস গুগলের সার্চ কার্ড। গুগল ডিসকভার হোম ফিড, গুগল নিউজ অ্যাপ এবং গুগল অ্যাসিস্ট্যান্টে আবহাওয়ার পূর্বাভাসের তথ্য যোগ করেছে। ব্যবহারকারীরা এখন গুগল নেস্ট ও অন্যান্য গুগল অ্যাসিস্ট্যান্টচালিত ডিভাইসে ভয়েস কমান্ড ব্যবহার করে আবহাওয়ার তথ্য সম্পর্কে জানতে পারবেন। গুগল ওয়েদার বর্তমান এবং পরবর্তী ১০ দিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করে। এই ফিচারটির জন্য অ্যান্ড্রয়েড ডিভাইসে কোনো নির্দিষ্ট অ্যাপের প্রয়োজন নেই। তবে আইওএস ব্যবহারকারীদের গুগল ওয়েদারে অ্যাকসেস পেতে গুগল অ্যাপ ইনস্টল করতে হবে।

দ্য ওয়েদার চ্যানেল : সম্পূর্ণ বিনামূল্যে বর্তমান আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় দ্য ওয়েদার চ্যানেল নামক অ্যাপে। এর মাধ্যমে ১৫ মিনিট পর্যন্ত আপডেট থেকে শুরু করে ১৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। স্ট্যান্ডার্ড আবহাওয়ার তথ্য ছাড়াও স্বাস্থ্যঝুঁকি, অ্যালার্জি সম্পর্কিত পরামর্শ, আসন্ন ঝড় ও নিরাপত্তা সতর্কতা সম্পর্কে তথ্য সরবরাহ করে ওয়েদার চ্যানেল। অ্যাপটি ছড়িয়ে পড়া যে কোনো ফ্লু ট্র্যাক করতে পারে। অ্যাপটির লাইভ ওয়েদার ভিডিও ব্যবহারকারীদের রিয়েল টাইম পরিস্থিতি ট্র্যাক করতে সাহায্য করবে। দৌড়বিদরা সঠিকভাবে চলমান অবস্থা সম্পর্কে আপডেট পেতে অ্যাপটির রানিং ইনডেক্স ব্যবহার করতে পারবেন। এ ছাড়া অ্যাপটির প্রিমিয়াম সংস্করণে বিজ্ঞাপন রিমুভ করার পাশাপাশি পরবর্তী ৯৬ ঘণ্টার বিশদ আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার সুযোগ আছে।

অসাম ওয়েদার : ইয়ো উইন্ডো দ্বারা চালিত এ অ্যাপটি ডায়নামিক একটি অ্যাপ। কেননা এটি বিভিন্ন লাইভ ওয়ালপেপার অফার করে- যা আবহাওয়ার বর্তমান পরিস্থিতি স্ক্রিনে তুলে ধরবে। ওয়ালপেপারেই বাস্তব জগৎ অনুযায়ী সূর্য অস্ত যাবে ও উদয় হবে- যা চাঁদের ক্ষেত্রেও একই। অ্যাপটি ১৪ দিন পর্যন্ত রিয়েল টাইম আবহাওয়ার পরিসংখ্যান ও পূর্বাভাস প্রদান করে। ইয়ো উইন্ডোর এ অ্যাপটি (yowindow) পানির তাপমাত্রা, ‘অনুভূত’ তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা এবং ইউভি সূচকও দেখায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status