ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
অভিমান ভুলে ফের এক হলেন রাজ-পরীমনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 August, 2023, 11:13 AM

অভিমান ভুলে ফের এক হলেন রাজ-পরীমনি

অভিমান ভুলে ফের এক হলেন রাজ-পরীমনি

মান-অভিমান ভুলে আবারও এক হলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি ও নায়ক শরিফুল রাজ। একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মদিন পালনে একসঙ্গে দেখা মিলল এই দম্পতির। 

পরীমনি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে টিএম ফিল্মস। যেখানে উপস্থিত ছিলেন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।

সেখানেই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরী। সময়টা বেশ উপভোগ করেই কাটিয়েছেন এই দম্পতি। নিজের ফেসবুক পেজে পরীমনি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাপস। 

যেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমনিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরীমনি। এর পর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।

তাদের এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। দুজনকে ফের একসঙ্গে দেখে সবাই ধরে নিচ্ছেন, সব বিতর্ক ভুলে ছেলের টানে আবারও মিলে গেলেন এই জুটি।

প্রসঙ্গত, গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এর পর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

এরই মাঝে ছেলে রাজ্যর প্রথম জন্মদিন উদযাপন করেন পরী। সেখানেও দেখা মেলেনি রাজের। এরপর ভক্তরাও ধরে নেন, তাহলে বোধ হয় আর একসঙ্গে দেখা মিলছে না এই দম্পতির। সেই গুঞ্জনে পানি ঢেলে ফের একত্রিত হলেন শরিফুল রাজ-পরীমণি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status