|
ভারতীয় বিভিন্ন সাইটে সাইবার অ্যাটাকের দাবি বাংলাদেশি হ্যাকারদের
নতুন সময় ডেস্ক
|
![]() ভারতীয় বিভিন্ন সাইটে সাইবার অ্যাটাকের দাবি বাংলাদেশি হ্যাকারদের তবে ভারতের সরকারি, আইনশৃঙ্খলা, স্বাস্থ্যসহ কয়েকটি খাতে সাইবার হামলার দাবি করেছে একাধিক হ্যাকার গোষ্ঠী। ভারতীয় কেরালা পুলিশের সাইট ডাউনের দাবি করেছে ‘মিস্টিরিয়াস টিম বাংলাদেশ’ নামের একটি গ্রুপ। এই সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছে তারা, যেখানে ওয়েবসাইটটির ডাউন টাইম সংক্রান্ত বিস্তারিত দেখা যাচ্ছে। প্রতিবেদন লেখার সময়ও সাইটটিতে প্রবেশ করা সম্ভব হয়নি। এছাড়া প্রতিবেদন লেখার সময় হারিয়ানা পুলিশের সাইটেও প্রবেশ করা যায়নি। ভারতের “ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো” সাইটে সাইবার হামলার দাবি করেছে “Team COD4X BD” নামের একটি গ্রুপ। এই গ্রুপটিও ওয়েবসাইটটির ডাউন টাইম সংক্রান্ত একটি লিংক সরবরাহ করেছে যেখানে ডাউন টাইম সংক্রান্ত বিস্তারিত দেয়া যায়। প্রতিবেদন লেখার সময়ও সাইটটিতে প্রবেশ করা সম্ভব হয়নি। ![]() ভারতীয় বিভিন্ন সাইটে সাইবার অ্যাটাকের দাবি বাংলাদেশি হ্যাকারদের ভারতীয় সরকারের তামিলনাড়ুর ওয়েবসাইট হ্যাকের দাবি “Team insane pk” নামের একটি গ্রুপের। এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে গ্রুপটি। যেখানে সাইটের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে ভিডিওটিতে বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। এছাড়া আরও ভারতীয় সাইটে সাইবার অ্যাটাকের দাবি করে বিভিন্ন হ্যাকার গ্রুপ তথ্য ও স্ক্রিনশট আকারে ছবি প্রকাশ করেছে। যদিও সবগুলো সাইটে প্রবেশ করে তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
