|
অপো’র স্মার্টফোনে ছবি তুলে জিতে নিন সাকিব আল হাসানের সিগনেচার করা টি শার্ট
নতুন সময় ডেস্ক
|
![]() অপো’র স্মার্টফোনে ছবি তুলে জিতে নিন সাকিব আল হাসানের সিগনেচার করা টি শার্ট এই ক্যাম্পেইনের আওতায় অপো’র স্মার্টফোন ব্যবহারকারীরা ‘অটাম স্কাই মোমেন্টস’ বা শরৎ এর বর্ণিল আকাশের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি ও ‘কমেন্ট বক্স’-এ শেয়ার করতে পারবেন এবং আকর্ষণীয় সব পুরষ্কার জেতার সুযোগ রয়েছে তাদের জন্য। শেয়ার করা ছবি বাছাই এর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে তিনজনকে নির্বাচিত করা হবে। তাদের মধ্য থেকে প্রথম বিজয়ী পাবেন একটি রেনো০৮ টি গিফট বক্স এবং অন্য দু’জনের জন্য থাকছে জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান এর সই করা টি-শার্টস। এছাড়া, বিজয়ীদের নাম ও ছবি ‘অপো’র অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের তাদের ফেসবুক টাইমলাইনে ‘পাবলিকলি’তাদের ‘অটাম স্কাই মোমেন্টস’ এর ছবি পোস্ট করতে হবে এবং নিচে প্রদান করা লিংক এর কমেন্ট বক্সে #AutumnSkywithOPPO & #ShotonOPPO হ্যাশট্যাগে ছবিটি আপলোড দিতে হবে। অপো বাংলাদেশ টিম এই প্রতিযোগিতায় বিজয়ীদের নির্ধারণে যুক্ত থাকবে।‘দ্য স্কাই অব অটাম’ বা শরৎ এর বর্ণিল আকাশ যেন প্রতিনিয়ত বদলাতে থাকা মুগ্ধকর ‘ওয়ালপেপার’, যেখানে নানা রঙ, টেক্সচার ও গ্রেডিয়েন্ট শোভা পেতে থাকে। এই আয়োজনের থিম হচ্ছে- বিভিন্ন মানুষের লেন্সের মাধ্যমে উচ্ছল শরৎ এর প্রাণবন্ত রঙ এবং স্বচ্ছ মেঘ ক্যামেরাবন্দি করা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
