ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ফ্যাটি লিভার হয়েছে বুঝবেন যেসব লক্ষণে, জানুন সমাধানও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 July, 2023, 11:59 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 12 July, 2023, 12:08 PM

ফ্যাটি লিভার হয়েছে বুঝবেন যেসব লক্ষণে, জানুন সমাধানও

ফ্যাটি লিভার হয়েছে বুঝবেন যেসব লক্ষণে, জানুন সমাধানও

লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রোটিন তৈরি থেকে শুরু করে, কার্বোহাইড্রেট জমিয়ে রাখা, শরীরে তৈরি হওয়া ক্ষতিকারক পদার্থ দূর করার মতো নানা গুরুত্বপূর্ণ কাজ করে এই অঙ্গটি।

তাই এই লিভারের খেয়াল রাখা উচিত। লিভারের একটি বিশেষ রোগ হলো ফ্যাটি লিভার। সহজ ভাবে বললে, লিভারের ভেতরে ফ্যাট জমলে তাকে ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়।

ফ্যাটি লিভার ডিজিজের মূলত দুটি ভাগ- অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ, যা মদ্যপানের কারণে লিভারে ফ্যাট জমলে হতে পারে। অপরদিকে মদ্যপান না করেই যে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয় তাকে বলা হয় নন অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ।

বরং এই নন অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজের কারণ হলো জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস। বিশেষজ্ঞদের মতে, ফ্যাটি লিভারের সমস্যা গুরুতর আকার ধারণ করতে পারে। যা থেকে লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগ হতে পারে।

তবে এই অসুখের লক্ষণ প্রথমেই চিহ্নিত করতে পারলে এই রোগের সঙ্গে মোকাবিলা করা সম্ভব। তাই জেনে নেয়া যাক এই রোগের কয়েকটি উপসর্গ, যা চিনতে পারলে সাবধান হওয়া যায় শুরুতেই।

মুখ ফুলে যাওয়া

লিভারের চর্বি জমতে শুরু করা মানেই মেটাবলিজমের ওপর প্রভাব পড়া। এমনটি হলে তার ছাপ পড়ে মুখে। মুখ ফুলে যাওয়া থেকে শুরু করে মুখে ফুসকুড়ি, মুখের ত্বক লাল হয়ে যাওয়া এবং চুলকানি ফ্যাটি লিভারের কিছু লক্ষণ।

বমি হওয়া

খিদে না পাওয়া, গায়ের রং হলুদ হয়ে যাওয়া এবং বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া- এসব হলে বুঝে নিতে হবে যে এগুলো ফ্যাটি লিভারের লক্ষণ। অতএব দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে নিন।

পেটে ব্যথা

ঘাড়ের নিচের দিকের অংশ কালচে হয়ে যাওয়া, পা ও শরীরের অন্যান্য অংশে পানি জমা ইত্য়াদিও এই রোগের অন্যতম লক্ষণ।

দুর্বলতা

এই রোগে আক্রান্ত হলে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি ওজনও কমতে শুরু করে দ্রুত।

বিভিন্ন টেস্ট যেমন- আলট্রা সাউন্ড, এনজাইম টেস্ট ইত্যাদির মাধ্যমে এই রোগ নির্ণয় করা যেতে পারে। তাই দুশিন্তার কোনো কারণ নেই।

তবে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখলে রোগটির সমাধান সম্ভব। যেমন- মদ্যপান না করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ব্যায়াম করা, শাক-সবজি বেশি করে খাওয়া এবং ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status