ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
১২ই জুলাই ঢাকায় সমাবেশ করতে পারে বিএনপি, আসবে একদফা ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 July, 2023, 3:02 PM

১২ই জুলাই ঢাকায় সমাবেশ করতে পারে বিএনপি, আসবে একদফা ঘোষণা

১২ই জুলাই ঢাকায় সমাবেশ করতে পারে বিএনপি, আসবে একদফা ঘোষণা

সরকার পতনের দাবিতে বড় সমাবেশ করবে বিএনপি। আগামী ১২ই জুলাই ঢাকার নয়া পল্টনে এই সমাবেশ করার কথা রয়েছে।  এই সমাবেশ থেকে এক দফার ঘোষণা আসতে পারে এমনটাই বলছেন দলটির নেতারা। শনিবার রাতে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
জানা যায়, আগামী ১২ই জুলাই দুপুর ২টায়  নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা ভাবছেন দলের শীর্ষ নেতারা। এরই মধ্যে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনকে বার্তা দেয়া হয়েছে। রোববার বিকেলে এ নিয়ে যৌথ সভা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। যদিও আনুষ্ঠানিকভাবে ১২ই জুলাই ঢাকায় সমাবেশের বিষয়টি স্পষ্ট করেনি বিএনপি।
দলটির একাধিক নেতা জানান, চলতি সপ্তাহে সরকার পতনের একদফা  আন্দোলন ঘোষণা করতে চায় বিএনপি। ঢাকায় যে কোন একটি বড় সমাবেশের মধ্য দিয়ে একদফা ঘোষণা করা হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status