ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
তামিমকে নিয়ে আবেগঘন পোস্ট তাসকিন-মিরাজদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 July, 2023, 11:43 AM

তামিমকে নিয়ে আবেগঘন পোস্ট তাসকিন-মিরাজদের

তামিমকে নিয়ে আবেগঘন পোস্ট তাসকিন-মিরাজদের

হুট করেই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন দেশসেরা এই ওপেনার।

তামিমের এমন আকস্মিক বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ তামিমের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও এমন বিদায় মেনে নিতে পারছেন না অনেকেই।



বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজের প্রোফাইল পিকচার পরিবর্তন করেন তাসকিন, তামিমের সঙ্গে একটি ছবি প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছেন। ছবির ক্যাপশনে তাসকিন লিখেছেন, 'আপনার সঙ্গে যাত্রাটা অনেক লম্বা, মাঠ ও মাঠের বাইরে আপনার সঙ্গে রয়েছে অনেক মুহূর্ত ও স্মৃতি।  ভাই ও অধিনায়ক হিসাবে আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করব তামিম ভাই।'

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা রুবেল হোসেন ফেসবুকে লিখেছেন, 'কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, এভাবে বিদায় জানাবেন কখনও ভাবতে পারিনি। আপনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। কী বলবো ভাই, কিছু বলার ভাষা নাই। শুভকামনা আপনার জন্য সবসময় ভাই।'

মেহেদী হাসান মিরাজ লিখেছেন, 'বাংলাদেশের হয়ে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান করা জীবন্ত কিংবদন্তি! আমি তামিম ভাইয়ের কাছ থেকে খেলা এবং জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি। এবং আমি আপনার অটল সমর্থন, বিশ্বাস এবং উৎসাহের জন্য চিরকাল কৃতজ্ঞ। আপনাকে সবসময় মিস করবো তামিম ভাই।'

বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা পেসার সাইফউদ্দিন লিখেছেন, 'লাল সবুজ জার্সিতে আপনার সাথে আর বাংলাদেশ দলে খেলা হবে না! এটা ভেবেই অনেক খারাপ লাগতেছে।'

টাইগার ব্যাটার লিটন দাস তামিমের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, 'আমরা একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিংরুম শেয়ার করেছি। একসঙ্গে অনেক স্মৃতি ছিল। বিশ্বাস করতে পারছি না আপনি আর বাংলাদেশের জন্য খেলবেন না। আপনাকে খুব মিস করবো ভাই। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা।'

তরুণ পেসার শরীফুল ইসলামের স্ট্যাটাসেও ছিল আক্ষেপের সুর। ছোট বেলায় তামিম ইকবালের খেলা দেখে ভালো লাগবার কথা। নিজের অভিষেকটাও যে তামিমের অধিনায়কত্বে, সে কথাও স্মরণ করলেন এই তরুণ। জানালেন, এই কিংবদন্তি ক্রিকেটারের সাথে ক্রিকেট খেলার সুযোগ পেয়ে গর্বিত তিনি।

সৌম্য সরকার তার ফেসবুকে তামিমের সঙ্গে ছবি শেয়ার করে লিখেন, 'বিদায় আমাদের জীবনের একটি অংশ। আসুন এটি নিয়ে দুঃখিত না হই। বরং সব ভালো স্মৃতিগুলোকে ধারণ করি এবং সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় থাকি। আপনি আমাদের সাথে অনেক স্মৃতি রেখে যাচ্ছেন। আপনি আমাদের প্রত্যেকে মিস করবেন। আপনার নতুন যাত্রা দুর্দান্ত হোক। সব কিছুর জন্য ধন্যবাদ ভাই।'


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status