ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
এলজিইডিতে বড় নিয়োগ, পদ ৬৫৬
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 July, 2023, 11:42 AM

এলজিইডিতে বড় নিয়োগ, পদ ৬৫৬

এলজিইডিতে বড় নিয়োগ, পদ ৬৫৬

স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৬৫৬ জন উপসহকারী প্রকৌশলী বা নকশাকার নিয়োগ দিতে যাচ্ছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এই নিয়োগ হবে। এসব পদে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী বা নকশাকার পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পুরকৌশলে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা থাকতে হবে।

উপসহকারী প্রকৌশলী বা নকশাকার পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়স ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।


এ পদে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৩। আবেদন ফি বাবদ ৫০০ টাকা টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে। উপসহকারী প্রকৌশলী পদটি দশম গ্রেডের। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে এবং ফি জমাদান ও আবেদনপদ্ধতি এই লিংকে জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status