|
পদ্মা সেতুতে চলন্ত যানে টোল আদায় শুরু আজ
নতুন সময় ডেস্ক
|
![]() পদ্মা সেতুতে চলন্ত যানে টোল আদায় শুরু আজ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, বর্তমানে কম্পিউটার কালেক্টর পদ্ধতিতে ম্যানুয়ালি টোল আদায় হচ্ছে। পদ্মা সেতুর দুই প্রান্তে এখন ১৫টি লেন দিয়ে টোল আদায় করা হচ্ছে। এই প্রক্রিয়া আধুনিক করার ক্ষেত্রে ১৭ টি লেন চালু থাকবে। তিনি জানান, পরিকল্পনা রয়েছে মাওয়া প্রান্তে ১নম্বর বুথে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি), ২নম্বর বুথে হাইব্রিড অর্থাৎ আরএফআইডি, টাচ অ্যান্ড গো এবং ক্যাশ তিন পদ্ধতিই থাকবে। আর ৩ থেকে ৭নম্বর পর্যন্ত মোট পাঁচটি বুথে থাকবে টাচ অ্যান্ড গো এবং ক্যাশ। বাকি ৮নম্বর বুথে শুধু মোটরসাইকেলের জন্য কম্পিউটার কালেক্টর পদ্ধতিতে ম্যানুয়ালি বর্তমান সিস্টেমে টোল আদায় করা হবে। একইভাবে জাজিরা প্রান্তে টোল আদায় হবে। তবে এই প্রান্তের ৯টি বুথ থাকবে। আমিরুল হায়দার চৌধুরী জানান, ৮ ও ৯ নম্বর বুথে কম্পিউটার কালেক্টর পদ্ধতিতে ম্যানুয়ালি নগদ টাকা আদায় করা হবে। এই টোল আদায়ের জন্য কার্ড এবং রেজিস্ট্রেশনের জন্য মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানার কাছে কাউন্টার চালু করা হবে। বাংলাদেশী প্রতিষ্ঠান ‘একপে’ কার্ড এবং রেজিস্ট্রেশনের কাজটা করার কথা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, যানবাহনের সামনে ড্যাশবোর্ডে থাকবে। আরএফআইডি নম্বর ব্যাংক হিসাবে সংযুক্ত হবে। এই আইডিতে অগ্রিম টাকাও রিচার্জ করা যাবে। বিশ্বের জনপ্রিয় এই দুই পদ্ধতিতে শুরু হচ্ছে। এই টোল পদ্ধতিতে অপেক্ষায় থাকতে হবে না। প্রযুক্তির সঠিক ব্যবহারের খবরে খুশি ব্যবহাকারীরাও।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
