ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
‘বিয়ে যদি না কর তবে লিটনের ফ্ল্যাটে নিয়ে স্বপ্ন দেখালে কেন’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 28 June, 2023, 12:17 PM
সর্বশেষ আপডেট: Monday, 10 July, 2023, 4:27 PM

‘বিয়ে যদি না কর তবে লিটনের ফ্ল্যাটে নিয়ে স্বপ্ন দেখালে কেন’

‘বিয়ে যদি না কর তবে লিটনের ফ্ল্যাটে নিয়ে স্বপ্ন দেখালে কেন’

মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। সামাজিকমাধ্যমে প্রায়ই ছবি আপলোড করে নেটিজেনদের নজর কাড়েন অভিনেত্রী। বিয়ে নিয়ে স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন মিম।

শুধু ছবিই নয়, মাঝে মধ্যে আপত্তিকর ক্যাপশনের কারণেও আলোচনার সৃষ্টি করেন এই অভিনেত্রী।

সম্প্রতি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন মিম। যেখানে বধু সাজে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে তাকে। নিজের ফেসবুকে সেই ছবিগুলো শেয়ার করেন মিম।

ছবির ক্যাপশনে এই মডেল লেখেন, বিয়ে যদি না কর তাহলে লিটনের ফ্ল্যাটে নিয়ে এত স্বপ্ন দেখালে কেন?

মিমের এই ক্যাপশনে রীতিমতো বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে। অধিকাংশ নেটিজেনই নেতিবাচক মন্তব্য করেছে ছবিগুলোতে। যদিও ভক্তদের এসব মন্তব্যরই কোনো জবাব দেননি মিম।

মাঝে মধ্যেই মারিয়া মিমের খোলামেলা ছবিগুলোতে যেনো হুমড়ি খেয়ে পড়েন ভক্তরাও। তাকে নিয়ে বিভিন্ন মন্তব্যও করেন। তবে ভক্তদের এসব মন্তব্য যেন বেশ উপভোগই করেন মিম।

উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। ২০১৯ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে ডিভোর্সের পর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status