|
স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০ পার্সেন্ট ইএমআই সুবিধা
নতুন সময় ডেস্ক
|
![]() স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০ পার্সেন্ট ইএমআই সুবিধা চুক্তি অনুযায়ী, যমুনা ব্যাংকের যোগ্য ভিসা কার্ডধারীরা প্ল্যান মেডি ট্রিপের নির্ধারিত স্বাস্থ্যসেবায় ৩, ৬, ৯ ও ১২ মাস মেয়াদে শূন্য শতাংশ কিস্তি সুবিধা নিতে পারবেন। এছাড়া ভারত ও থাইল্যান্ডে বিনামূল্যে বিমানবন্দর থেকে আনা-নেওয়া, ভারত, থাইল্যান্ড ও চীনের ভিসা সেবায় বিশেষ সুবিধা এবং ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ার নির্বাচিত হাসপাতালে ভর্তি চিকিৎসা ব্যয়ে প্রায় ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন। চিকিৎসা পরিকল্পনা, সম্ভাব্য ব্যয়ের হিসাব এবং হাসপাতালের আমন্ত্রণপত্র সংগ্রহেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। থাইল্যান্ডের চিকিৎসা ভিসার জন্য অগ্রাধিকারভিত্তিক সহায়তা থাকবে, যেখানে নিয়মসাপেক্ষে ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। গত ১৩ আগস্ট ঢাকার গুলশানে যমুনা ব্যাংকের করপোরেট কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও পাইকারি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্ল্যান মেডি ট্রিপের ব্যবস্থাপনা পরিচালক ফ্লোরা নাজনীন নীলা। এই অংশীদারত্বের মাধ্যমে বিদেশে চিকিৎসাকে আরও সহজ, পরিকল্পিত ও সাশ্রয়ী করার পাশাপাশি গ্রাহকদের নমনীয় অর্থ পরিশোধের সুবিধা নিশ্চিত করতে চায় যমুনা ব্যাংক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
