ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সেন্টমার্টিন নিয়ে যা বলল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 27 June, 2023, 11:59 AM

সেন্টমার্টিন নিয়ে যা বলল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

সেন্টমার্টিন নিয়ে যা বলল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

গত বেশ কিছু দিন ধরে আলোচনায় বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ। বিষয়টি নিয়ে আবারো নিজেদের অবস্থান তুলে ধরেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তারা বলেছে, সেন্টমার্টিন দ্বীপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র কখনই বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসেনি। 

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার এক নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে এ কথা জানিয়েছেন। 

সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ চায়। বিষয়টি সত্যি কিনা- ব্রিফিংয়ে তা মিলারের কাছে জানতে চান এক সাংবাদিক।

এর জবাবে মিলার বলেন, যেটা বলা হচ্ছে সেটা সঠিক নয়। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। সেন্টমার্টিন দ্বীপ দখলের জন্য যুক্তরাষ্ট্র কখনোই কোনো ধরনের আলোচনা করেনি। 

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্যবান মনে করি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনসহ গণতন্ত্রের বিকাশে একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা এই সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status