|
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংযুক্ত আরব আমিরাত
নতুন সময় ডেস্ক
|
![]() বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংযুক্ত আরব আমিরাত সহায়তা বিতরণ কার্যক্রমে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলমেইল আলজাবি উপস্থিত ছিলেন। তিনি বলেন, “বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন কিছুটা হলেও পূরণ করতে এবং তাদের পাশে থাকতে সংযুক্ত আরব আমিরাত এই সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে।” সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে অনেক পরিবার ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হারিয়েছে। এসব পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন মেটানো এবং তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সংযুক্ত আরব আমিরাতের এই মানবিক সহায়তা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দুর্যোগ ও মানবিক সংকটে বাংলাদেশের মানুষের পাশে থাকার দেশটির অঙ্গীকারের প্রতিফলন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
